নিখোঁজ ছেলেকে বাবা-মার হাতে তুলে দিলেন বারুইপুর থানার পুলিশ
দি নিউজ লায়ন; নিখোঁজ ছেলেকে বাবা-মার হাতে তুলে দিলেন বারুইপুর থানার পুলিশ। জানা গিয়েছে, বকুলতলা থানার শাহজাদাপুরের বাসিন্দা সুরত লস্করের ছেলে আজারুল লস্কর সোমবার সকালে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে যায়। সে মানসিক ভারসাম্যহীন। পরিবারের লোকজন অনেক খোঁজ করেও তাঁর সন্ধান পায়নি।
সোমবার রাতে বারুইপুর থানার এক সিভিক পুলিস শাসন এলাকায় আজারুলকে সন্দেহজনক ভাবে ঘোরাঘুরি করতে দেখে। সে বারুইপুর থানায় খবর দেয়। এরপর আজারুলকে উদ্ধার করে তাঁকে থানায় নিয়ে যাওয়া হয়। পরে অনেক চেষ্টা করে আজারুলের কাছ থেকে বাড়ির ঠিকানা জানতে পারে পুলিশ । তারপরেই বকুলতলায় পরিবারের লোকজনকে খবর দেওয়া হয়। এরপরেই মঙ্গলবার সকালে থানায় আসে তাঁর বাবা, মা। আজারুলকে তাঁদের হাতে তুলে দেওয়া হয়।

Post a Comment